পূবাইলে বার্ষিক দোয়া ও খতমে জালালী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত – Daily Gazipur Online

পূবাইলে বার্ষিক দোয়া ও খতমে জালালী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত – Daily Gazipur Online

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের বাড়ইবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে বার্ষিক দোয়া ও খতমে জালালী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫ ইং) ৬ই অগ্রহায়ণ ১৪৩২ বাংলা বাড়ই বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে বাৎসরিক দোয়া ও খতমে জালালী অনুষ্ঠান প্রায় ২০০ বছর যাবত প্রতিপালিত হয়ে আসছে। উক্ত অনুষ্ঠান বাড়ই বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং বাদ জুমা বাড়ই বাড়ী ঈদগা মাঠে তবারক বিতরণ করা হয়।
মোঃ শাহাদাত হোসেন খান বাবুল, সভাপতি বাড়ই বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ ও আহ্বায়ক খতমে জালালী অনুষ্ঠান উদযাপন কমিটি এর সভাপতিত্বে এবং মোঃ মঞ্জুর হোসেন খান, সাধারণ সম্পাদক, বাড়ই বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ ও সদস্য সচিব খতমে জালালী অনুষ্ঠান উদযাপন কমিটি এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ সুরুজ মিয়া মোতাওয়াল্লী বাড়ই বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ ও কোষাধ্যক্ষ খতমে জালালী অনুষ্ঠান উদযাপন কমিটি, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, পূবাইল থানা বিএনপি’র সম্মানিত সদস্য আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল, আলহাজ্ব সাখাওয়াত হোসেন খান খোকন, আকরাম হোসেন ভূঁইয়া, সাবেক প্রধান শিক্ষক কালিগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,ক্রিসেন্ট কেমিক্যাল এর সম্মানিত ডিরেক্টর আলহাজ্ব সাইফুল ইসলাম খান, কাজী মোতাহের হোসেন সহ আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ বাড়ই বাড়ি এলাকাবাসী।

Print Friendly, PDF & Email

Explore More Districts