তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিল

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিল

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় বুধবার (১৯ নভেম্বর) বিকেলে একশো খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও মৌলভীবাজার-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্যপ্রার্থী শরীফুল হক সাজু।

আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত, ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক নির্যাতিত নেতাকর্মী ও দলের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল বাছিত এবং মাওলানা লুৎফুর রহমান।

কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান, বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, সাহাব উদ্দিন, আব্দুল কাদির পলাশ, রায়হান মুজিব প্রমুখ।

Explore More Districts