বরিশালের বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়নে একটি গর্ভবতী গাভী ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণীসম্পদ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক মোঃ ছবুর হাওলাদার।সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের কৃষক ছবুর হাওলাদারের খামারে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, খাবার কম খাওয়ার কারনে গত ৯ নভেম্বর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ আলম’র সাথে দেখা করেন কৃষক ছবুর। তিনি নিজেকে একজন অভিজ্ঞ পশু ডাক্তার পরিচয় দিয়ে গর্ভবতী গরুটি চিকিৎসা করতে পারবে বলে আশ্বস্ত করলে তার নিকট চিকিৎসা করায়। ওই পশু চিকিৎসক দুই দিন যাবৎ চিকিৎসা করে। এতে ধীরে ধীরে তাদের গরুর অবস্থার অবনতি হয়। সোমবার সকালে আবার চিকিৎসক শাহ আলমকে খবর দেওরা হলে তিনি এসে একসাথে ১১টি ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই গরুটি মারা যায়। কি চিকিৎসা দেওয়া হচ্ছে জানতে চাইলে “এটা আপনাদের জানার বিষয় নয় বলে চলে যায়। ক্ষতিগ্রস্ত খামারি কৃষক মোঃ ছবুর হাওলাদার লিখিত অভিযোগে আরও বলেন, ভুল চিকিৎসা করে আমার গরুটি মেরে ফেলেছে। এর উপযুক্ত বিচার দাবি করেন তিনি। অভিযুক্ত পশু চিকিৎসক মোঃ শাহ আলম জানান, আমি একটি অসুস্থ গর্ভবতী গরুকে ভালো করার জন্য চিকিৎসা করেছি। কোন ভুল চিকিৎসায় গরুটি মারা যায়নি। আগে থেকে অসুস্থ ছিলো গরুটি। এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা প্রাণীর সম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার সরকার জানান অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের ৬ আসনে দলীয় প্রার্থী নিয়ে তৎপর বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন
বরিশাল জেলায় ৫৭৭ ও মহানগরে ২৩ টি সিসি ক্যামেরা স্থাপন
আজ শহীদ নূর হোসেন দিবস
রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ