ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

বেলজিয়ামে শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ নতুন নয়। গত জুনে শিক্ষা সংস্কারের প্রতিবাদে রাজধানী ব্রাসেলসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল।

শিক্ষার্থীরা তখন টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছিল। দেশটির ফরাসিভাষী সম্প্রদায়ের বেশিরভাগ শিক্ষার্থীর টিউশন ফি ৮৩৫ ইউরো থেকে বাড়িয়ে ১ হাজার ১৯৪ ইউরো (১ হাজার ২৮০ ডলার) করার সিদ্ধান্ত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে লিয়েজের সড়কে ভাঙা কাঁচ ও আগুন দেখা গেছে। শত শত বিক্ষোভকারীকে বিক্ষোভ করতে দেখা গেছে। বিক্ষোভকারীদের বেশিরভাগই বয়সে তরুণ।

স্থানীয় সময় বুধবার বিক্ষোভের সময় শিক্ষার্থীদের কাছে অস্ত্র আছে কিনা, তা যাচাই করতে দেখা গেছে পুলিশকে।

Explore More Districts