গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৫, গুরুতর ২

১১ July ২০২৫ Friday ৮:১৪:১৮ PM

Print this E-mail this

গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৫, গুরুতর ২

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের পাশে নদীর তীরে জেলেদের একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের কিছুক্ষণ পর এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের মধ্যে জিহাদ (১৯) ও জিহাদ মিয়া (১৮)-এর অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাদের ঢাকায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মো. নবিনসহ আরও তিনজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts