ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম তন্নী বলেন, সন্ধ্যার পর কয়েকজন রক্তাক্ত অবস্থায় এক তরুণকে হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা করে দেখা যায়, সে মারা গেছে।
মাদ্রাসাছাত্র লিখনকে আটক করা হয়েছে বলে জানান ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নিহত তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
