চৌগাছায় অসহায় ২০০ প্রতিবন্ধীদের ‌মাঝে হুইলচেয়ার বিতারণ

চৌগাছায় অসহায় ২০০ প্রতিবন্ধীদের ‌মাঝে হুইলচেয়ার বিতারণ

যশোরের চৌগাছায় অসহায় প্রতিবন্ধী চলাফেরা করতে অক্ষম ২০০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মডেল মসজিদের ভবন নির্মাণ ভিত্তি উদ্বোধন করেন সিনিয়র স্বরাষ্ট্র সচিব ও চৌগাছা সমিতি ঢাকা সভাপতি নাসিমুল গণি (সেলি)।

শুক্রবার (১১ জুলাই) সজাল ১১ টার চৌগাছা সমিতি ঢাকা এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অস্বচ্ছ পঙ্গু চলাচলের অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভায় জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও চৌগাছা সমিতি ঢাকা এর সংস্কৃতি সম্পাদক মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব নাসিমুল গণি (শেলী),

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় কিডনি ইউরোলজী ইনস্টিটিউট পরিচালক ও চৌগাছা সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মিজানুর রহমান, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার হুসাইন শওকত, জেলা পুলিশ সুপার রওনক জাহান,যশোর জেলা সিভিল সার্জেন মাসুদ রানা এছাড়া প্রস্তুত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, ভূমি সহকারী কমিশনার তাছমিন জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম , সাবেক সভাপতি জহরুল ইসলাম, উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়ত ইসলামে আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি রোকনুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওয়ালীয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জানায়াত ইসলামের সহকারী সেক্রেটার মাস্টার কামাল আহমেদ, রহিদুল ইসলাম খান, প্রেস ক্লাব চৌগাছা সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক৷ আজিজুর রহমান, চৌগাছা সমিতি ঢাকা সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম কামাল, অর্থ সম্পাদক মিঠু, দপ্তর সম্পাদক সাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য জাহিদ আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনীতি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে ২০০ জন অসহায় পঙ্গু প্রতিবন্ধী মাঝে হুইলচেয়ার বিতরণ করেন প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। বেলা ১২ টার প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব নাসিমুল গনি মডেল মসজিদেরন ভিত্তিএর পরে দুপুর ১ টার খয়রুন্নেছা নার্সিং কলেজ উদ্বোধন ও নবীন বরণ , অভিভাবক সমাবেশে ডিভাইন গ্রুপের ব্যবস্থাপক পরিচালক ও অর্থ প্রতিষ্ঠানের পরিচালক

হাসানুজ্জামান রায়হানের সভাপতিতে প্রধান অতিথির উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রলয় সিনিয়ার সচিব নাসিমুল গণি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন শওকত, জেলা প্রশাসক আজহারুল ইসলাম,স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপস্থিত মাহাবুবুর রহমান, যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান, সাবেক জাতীয় কিডনি ইউরোলজী ইনস্টিটিউট পরিচালক ও চৌগাছা সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মিজানুর রহমান, যশোর জেলার সিভিল সার্জন মাসুদ রানা সহ রাজনীতি ব্যক্তিত্ব , অভিভাবক , নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Explore More Districts