- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দরে পিতা ও ভাইদের মারধরে অপর ভাই খুন, আটক মা
বন্দরে স্বামীর হাতে স্ত্রীকে খুনের অভিযোগ, পলাতক স্বামী
- আপডেট টাইম : জুন, ১৮, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
- 82 পড়েছেন
বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সিফাতের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ জুন) রাতে নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু নাম সানজিদা আক্তার স্মৃতি (১৭)। ঘটনার পর থেকে ঘাতক স্বামী সিফাত পলাতক রয়েছে বলে জানা গেছে। ঘাতক সিফাত নবীগঞ্জ অলিম্পিয়া এলাকার মৃত জহিরুল ইসলাম এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাষ- স্বামী সিফাত স্মৃতিকে ঘরের ভেতর নিয়ে দরজা-জানালা বন্ধ করে রাখে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গৃহবধু সানজিদা আক্তার স্মৃতির খোঁজ না পেয়ে রাত ৮টার দিকে তার চাচি বাড়িতে আসেন। এবং স্মৃতিকে বাহির থেকে ডাকলেও কোন সাড়া শব্দ মিলেনি, যার কারণে বাড়ির আশেপাশের লোকজন খবর দেন তার চাচি। পরে স্থানীয়রা দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে স্মৃতির লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। এবং ঘরের জানালা ভেঙে পালিয়ে যায় তার স্বামী সিফাত। পরে স্থানীয়রা পুলিশ বন্দর থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
গৃহবধূ স্মৃতির পিতা লিটন জানান, স্মৃতির সাথে নবীগঞ্জ অলিম্পিয়া এলাকার মৃত জহিরুল ইসলাম এর ছেলে সিফাত এর সাথে পূর্বে প্রেমের সম্পর্ক ঘরে উঠে। সিফাতের সাথে গত ৩ মাস আগে পালিয়ে বিয়ে করে তারা দুইজন, আমি তা মেনে নিতে চাইনি, পরে আমার স্ত্রী অনুরুধে আমি ছেলের আত্মীয় স্বজনদের বসে একটা সমাধান করার কথা বলি যেহেতু তারা বিয়ে করে ফেলেছে এখন কি আর করার কিন্তু ছেলের পরিবারের লোকজন আমাকে কোন পাত্তাই দেয়নি উল্টো অপমান করে পরে হুমকি দমকি দিয়ে তাড়িয়ে দেয়। আমি আমার মেয়ের খোঁজ নেওয়া ও বন্ধ করে দেই। তবে সিফাত ও তার পরিবারের লোকজন তার মেয়েকে মেরে ফেলেছে বলে অভিযোগ করেন।
এলাকাবাসীর ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহ থেকেই এই হত্যাকা- ঘটেছে। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
এই বিষয়ে বন্দর থানা তদন্ত অফিসার জানান, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরন করা হয়েছে। হত্যা নাকি আত্ম হত্যা সে বিষয়ে তদন্ত রিপোর্ট আসলে বলতে পারবো। এই ব্যাপারে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

