নারিকেলীতে সড়ক পরিবহন শ্রমিকদের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপিত – দৈনিক আজকের জামালপুর

নারিকেলীতে সড়ক পরিবহন শ্রমিকদের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপিত – দৈনিক আজকের জামালপুর




নারিকেলীতে সড়ক পরিবহন শ্রমিকদের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপিত – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক-পরিবহন শ্রমিকদল জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহু দলীয় গনতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদিকা ও সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) এড. নিলোফার চৌধুরী মনি। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক-পরিবহন শ্রমিকদল জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাহিদুল হক রুমান এর সঞ্চালনায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক জামালপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সড়ক-পরিবহন শ্রমিকদল জেলা কমিটির সদস্য সচিব আতাউর রহমান খান আতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক-পরিবহন শ্রমিকদল সদর উপজেলা শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকি, সদস্য মমিন মিয়া,নজরুল, ছাত্রদলের হিমেল,রাকিব, মাফুজ সহ- বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


Explore More Districts