জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ – DesheBideshe

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ – DesheBideshe



জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ – DesheBideshe

বুলাওয়ে, ১৭ জুলাই – প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।

প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ১৫২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে ১২০ রান। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে দলকে এক শক্তিশালী ভিত্তি এনে দেন। তানজিদ ৪৪ বলে ৫৮ রান এবং সাইফ ৪৫ বলে ৫৫ রান করেন।

তবে ইনিংসের শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝোড়ো ব্যাটিং বাংলাদেশের স্কোরকে চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যায়। মাত্র ১০ বলে ৩১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। যেখানে ইনিংসের শেষ ওভারে টানা চারটি ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতিয়ে তোলেন এই অলরাউন্ডার। তার সাথে ইয়াসির আলী ১২ বলে ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ১৮৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম ওভারেই হোঁচট খায় জিম্বাবুয়ে।

শেখ মাহদি হাসানের ঘূর্ণিতে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। এরপর নাহিদ রানার গতিতে পরাস্ত হন ব্রায়ান বেনেট।

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল প্রতিরোধের চেষ্টা করলেও লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিং তোপে তা স্থায়ী হয়নি। রিশাদ তার ৩.৪ ওভারের স্পেলে ২৬ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেওয়া শেখ মাহদি ৩টি উইকেট দখল করেন।

মাঝপথে দ্রুত উইকেট হারিয়ে জিম্বাবুয়ে চাপে পড়লেও ব্র্যাড ইভান্স কিছুক্ষণ লড়াই করেন। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৫২ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

পাঁচ বার জীবন পাওয়া সাইফ হাসান ও আগ্রাসী ব্যাটিং করা তানজিদ তামিমের ফিফটিতে ভর করে বড় রানের দেখা পায় সফরকারীরা। এই জয়ের ফলে সিরিজ এখন অমিমাংসিত পর্যায়ে রয়েছে এবং শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

এনএন/ ১৭ জুলাই ২০২৬



Explore More Districts