ভূঞাপুরে ‘বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা – News Tangail

ভূঞাপুরে ‘বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা – News Tangail

নিজস্ব প্রতিবেদক: ’সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণ শীর্ষক টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ছায়ানীড়ের পরিচালনায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান, ছায়ানীড়ের পরিচালক শাহানাজ রহমান।

মূল আলোচক ছিলেন- বাংলা ভাষার ফেরিওয়ালা অধ্যাপক মো. লুৎফর রহমান, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম প্রমুখ।

বক্তারা অনুষ্ঠানে সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক বিভিন্ন আলোচনা করেন। এছাড়া শুদ্ধ বানানের প্রতি শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানান তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts