এ বিষয়ে জানতে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।
তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এনসিপির নেতা-কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

