শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ

মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা।

আজ সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, কলেজ-স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার ওপরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত বা প্রচারিত মানসম্মত সংবাদ বা স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক ও চিত্রগ্রাহকদের দেওয়া হবে পুরস্কার।

মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে আজ বেলা দুইটায় শ্রমিক সমাবেশ, জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং কেন্দ্রীয় কার্যালয়ে বেলা তিনটায় আলোচনা সভা, জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পল্টন মোড়ে সকাল নয়টায় ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সকাল ১০টায় শ্রমিক সমাবেশ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কমরেড মণি সিংহ সড়কে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে আটটায় সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে।

Explore More Districts