বোয়ালখালীতে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার – Chittagong News

বোয়ালখালীতে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার – Chittagong News

বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো.মোরশেদ আলমকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার চরণদ্বীপ ভরা পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোরশেদ চরণদ্বীপ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের হাজী পাড়ার মৃত আকবর আলীর ছেলে।

তিনি উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক এবং চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে মোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে আজ বুধবার (১২ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।

এমএ/সিটিজিনিউজ

Explore More Districts