বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতির ইফতার মাহফিল – Chittagong News

বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতির ইফতার মাহফিল – Chittagong News

বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ)লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা বিআরডিবির হলরুমে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.নুরুন্নবী চৌধুরী। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জহির উদ্দীন ভূইয়ার সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা, উপজেলা মৎস্য অফিসার নাঈমুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান,পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, সাংবাদিক এস এম মোদ্দাচ্ছের, সিরাজুল ইসলাম, জামায়াত নেতা সাইদুল আলম,সমবায়ী এস এম শাহাবুদ্দিন, আবু তাহের মাস্টার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী শাহী এমরান কাদেরী।

এমএ/সিটিজিনিউজ

 

Explore More Districts