গ্রেপ্তার বৃদ্ধের নাম মোহাম্মদ সেকেন্দার আলী (৬৫)। তাঁর বাড়ি টঙ্গিবাড়ী উপজেলায়। তবে সদরে ভাড়া থেকে তিনি ভ্রাম্যমাণ দোকানে শরবতের ব্যবসা করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ২ মার্চ বেলা তিনটার দিকে ওই দুই শিশুকে বেলুন ও খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যান সেকান্দার আলী। পরে শিশু দুটিকে ধর্ষণ করা হয়। বিষয়টি যেন কাউকে না বলে, এ জন্য তাদের ভয়ভীতিও দেখান তিনি। পরিবারের লোকজন শিশু দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ঘটনাটি গোপন করার চেষ্টা করে। শুক্রবার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়। পরে ওই বৃদ্ধকে আটক করে স্থানীয় লোকজন। তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে বিষয়টি পুলিশকে জানান।

