
বগুড়া, ২৮ ফেব্রুয়ারি – নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ২০ দিনে দেড় হাজার মানুষ মারিয়ে পালিয়েছে। সেখান থেকে এ দেশের রাজনীতিবীদদের শিক্ষা নেয়া উচিত। প্রশাসন জনগণের সেবক অথচ বাংলাদেশের থানা পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেন না। তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যর আহবায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হলো। সে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪ থেকে ৫ জন আসামির নাম থানার ওসি কেটে দিতে বলে। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেয়া হবে না এই হুংকারের কারণে আমার বাড়ি শিবগঞ্জ, তাই আমি শিবগঞ্জেই এসেছি। আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে।
তিনি আরও বলেন, শিবগঞ্জের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি বিএনপি দলীয় নেতাদের সঙ্গে বসে সমঝোতা করার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, দেশে সঠিক সময়ে নির্বাচন না হলে মার্শাল ল হবে। শিবগঞ্জে শহীদ মিনারে ঘটনায় আমরা মামলা দিলেও তা রুজু করা হয়নি অথচ একটি দল আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিলে তা রুজু করা হয়েছে। আমি অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
শুক্রবার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে নাগরিক ঐক্য নেতা তোফা মেম্বারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, রুহুল আমিন, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যর আহ্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আ. রহমান, উপেজলা যুব ঐক্য সাধরণ সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদ প্রমুখ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৫



