পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ভারতীয় সিআইআই প্রতিনিধিদলের বৈঠক – DesheBideshe



ঢাকা, ১৮ আগস্ট – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই-এর একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অটোমোবাইল, পেট্রোলিয়াম ও বিদ্যুৎ খাতের শীর্ষস্থানীয় ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি উল্লেখ করেন যে, উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনাগুলো ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় গুরুত্বের সাথে অনুসন্ধান করতে পারে।

শামা ওবায়েদ আরও বলেন, দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে নিবিড় যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব।

এই প্রতিনিধিদলে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, দ্য ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ, অরবিন্দ লিমিটেড, মাহিন্দ্রা গ্রুপ, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, ইন্ডিয়ান অয়েল করপোরেশন এবং অ্যাপোলো হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৮ আগস্ট ২০২৬



Explore More Districts