বরগুনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বরগুনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১ March ২০২৫ Saturday ৬:০৪:৫২ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বরগুনায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. নাজমুল মোল্লা নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সজাপ্রাপ্তির প্রায় তিন বছর পর তাকে গ্রেপ্তার করা হয়।

নাজমুল মোল্লা বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে অজগরকাঠি নামক এলাকার মো. সোবাহান মোল্লার ছেলে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তারকৃত আসামি নাজমুল মোল্লাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ত

বে সাজাপ্রাপ্তির পর থেকেই আসামি নাজমুল মোল্লা পলাতক ছিলেন। বিভিন্ন সময় তাকে ধরতে অভিযান পরিচালনা করলেও তাকে গ্রেপ্তার করা যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় নিজ এলাকা থেকে বরগুনা সদর থানাধীন বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সাজাপ্রাপ্ত আসামি নাজমুল মোল্লাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, দীর্ঘদিন ধরেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল মোল্লকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

প্রায় তিন বছর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি নাজমুলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts