চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় শফি আলম (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শফি আলম চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি ইয়াছিন চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুস ছবুরের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, শফি আলমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। তাকে নগরের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএ/সিটিজিনিউজ


