আজ ভারতে যেসব শেয়ারের দরে ব্যাপকভাবে পতন ঘটেছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, উইপ্রো, হিন্দালকো, শ্রীরাম ফাইন্যান্স। এর মধ্যে এইচসিএল টেক ৪ দশমিক ৫৯ শতাংশ, টেক মাহিন্দ্রা ৪ দশমিক ১৮ শতাংশ, উইপ্রো ৩ দশমিক ৭৮ শতাংশ, হিন্দালকো ৩ দশমিক ৫৩ শতাংশ ও শ্রীরাম ফাইন্যান্স ৩ দশমিক ২২ শতাংশ দর খুইয়েছে।
অন্যদিকে ব্রিটানিয়ার শেয়ারদর দেড় শতাংশ, আইসিআইসিআই ব্যাংক ১ দশমিক ৩৩ শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ১ দশমিক শূন্য ২ শতাংশ, হিন্দুস্তান ইউনিলিভার শূন্য দশমিক ৯৭ শতাংশ ও এসবিআই শূন্য দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।

