প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন সংঘাত ঘিরে বিশ্বের এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ‘শিগগির’ তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে চান।
পরদিন শুক্রবার ট্রাম্পের প্রশংসা করে তাঁকে একজন ‘চৌকস’ ও ‘বাস্তববাদী’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি [ট্রাম্প] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ২০২২ সালে ইউক্রেন সংঘাত হয়তো শুরুই হতো না।
এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার দুই নেতার মধ্যে কোনো বৈঠক আয়োজন নিয়ে সতর্ক করেছে কিয়েভ। পুতিনের কৌশলে ট্রাম্পকে ব্যবহার করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে তারা।

