ড. ইউনূস বলেন, ‘তিনি (হাসিনা) ভারতে আছেন। তিনি কথা বলে চলছেন। এটা পুরো দেশের জন্য কিছুটা অস্থিতিশীল ব্যাপার এবং আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বলেছি, এটি ন্যায়সংগত নয়। বাংলাদেশ থেকে বিতাড়িত কাউকে আপনি জায়গা দিচ্ছেন, আর আপনি তাঁকে কথা বলতে দিচ্ছেন।’
ড. ইউনূস বলেন, ভারত এমন একটি ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে যে তাঁর (ড. ইউনূস) অধীন বাংলাদেশ ‘আফগানিস্তানের মতো’ হয়ে উঠছে। এটি দেশের নতুন যাত্রার কঠিন কাজকে আরও কঠিন করে তুলছে।
ড. ইউনূস বলেন, ‘আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন, আপনি নিজেকে অস্থিতিশীল করবেন। কারণ, এই অস্থিতিশীলতার উপাদানগুলো আমাদের চারপাশে সর্বত্র ছড়িয়ে পড়বে।’
কিন্তু বিশ্লেষকেরা বলেছেন, শেখ হাসিনা ভিন্নমতকে দমনে যে ঔপনিবেশিক যুগের আইন ব্যবহার করেছিলেন, সেই একই আইনে হিন্দু পুরোহিতকে কারাগারে পাঠিয়ে ড. ইউনূসের সরকার নিজের ভালো করেনি।
শেখ হাসিনার কিছু খারাপ চর্চা, যেমন বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে গণ-মামলা এখনো অব্যাহত রয়েছে।


