সোনার দাম ভরিতে কমল ৩,২৬৬ টাকা

সোনার দাম ভরিতে কমল ৩,২৬৬ টাকা

নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ৩ হাজার ১৪৯ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ২ হাজার ২১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম সর্বকালীন রেকর্ড উচ্চতায় ওঠে। চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি; বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪৭ ডলার কমেছে। যদিও আজ বিশ্ববাজারে দাম বেড়েছে, কয়েক দিন ধরে দাম কমার কারণে আজ সোনার দাম সমন্বয় করা হয়েছে।

Explore More Districts