বাবুগঞ্জে কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

বাবুগঞ্জে কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

১ December ২০২৪ Sunday ৪:২৯:০০ PM

Print this E-mail this


বাবুগঞ্জে কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশাল বাবুগঞ্জে ২ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে রবিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার তামান্না। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা ফারহিন তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার সরকার,উপজেলা কৃষক দলের সভাপতি রতন তালুকদার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্না আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার,আরিফুর রহমান শিমুল সিকদার, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক,উপজেলা বিএনপির সদস্য রাজন সিকদারসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ও জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানান, ২০২৪-২৫ অর্থ বছরে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, মুগ, মুসুর, চিনাবাদাম ,খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এসকল বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলায় ৬টি ইউনিয়নে ২ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

বরিশালে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলাদেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হবে কেন, প্রশ্ন চরমোনাই পীরের

উপাচার্যের নাম ঢেকে দেওয়া ব্যানারে স্মরণসভা করলো ববি

পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

Explore More Districts