গৌরনদীর সাবেক পৌর মেয়রকে আটক করে পুলিশে দিল জনতা

গৌরনদীর সাবেক পৌর মেয়রকে আটক করে পুলিশে দিল জনতা

২১ November ২০২৪ Thursday ৭:৫২:২৮ PM

Print this E-mail this


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

গৌরনদীর সাবেক পৌর মেয়রকে আটক করে পুলিশে দিল জনতা

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বরিশালের মুলাদী যাওয়ার উদ্দেশ্যে মীরগঞ্জ ফেরিঘাট পার হওয়ার সময় তাকে আটক করে স্থানীয় জনতা। এ সময় তাকে গণপিটুনি দিয়ে বাবুগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, উত্তেজিত জনতা গৌরনদী পৌর মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়াকে আটক করে পুলিশে খবর দেয়। আমরা তাকে আটক করে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করি। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, গৌরনদী মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়া মীরগঞ্জ ফেরিঘাট অতিক্রম করার সময় স্থানীয় জনতার সঙ্গে তাকে আটক করেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts