আ.লীগসহ ছাত্রলীগের অপরাধীদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে ছাত্রদলের প্রতিবাদ মিছিল – News Tangail

আ.লীগসহ ছাত্রলীগের অপরাধীদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে ছাত্রদলের প্রতিবাদ মিছিল – News Tangail

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হত্যা এবং নির্যাতনকারী আওয়ামী লীগসহ তাদের সহযোগী অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন টাঙ্গাইল জেলা ছাত্রদল। এ লক্ষ্যে রবিবার (১০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে তারা।

এ সময় টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম.এ বাতেন প্রমুখ।

এদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠাতা মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির) নির্দেশনায় টাঙ্গাইলের মধুপুরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এতে নেতৃত্ব দেন- মধুপুরের বিএনপি নেতা জাকির সরকার, মরহুম সরকার শহীদের সহধর্মিণী লিলি সরকার, নাসির উদ্দিন ও খন্দকার মোতালেব হোসেন প্রমুখ। এতে শতশত নেতাকর্মী অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts