যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ২০২২ থেকে পিয়ংইয়ং সমানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে। বিশ্লেষকেরা মনে করছেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য হলো, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের মনোযোগ আকর্ষণ করা।

সোমবার ক্রেমলিনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন। সেদিনই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনের গোয়েন্দাদের হিসাবে, উত্তর কোরিয়া ইউক্রেনে ১০ থেকে ১২ হাজার সেনা পাঠিয়েছে।

Explore More Districts