ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্যে ফাটলের কারণ তৃতীয় ব্যক্তির আগমন! – DesheBideshe

ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্যে ফাটলের কারণ তৃতীয় ব্যক্তির আগমন! – DesheBideshe

ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্যে ফাটলের কারণ তৃতীয় ব্যক্তির আগমন! – DesheBideshe

মুম্বাই, ২০ অক্টোবর – ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে ফাটল ধরার খবর বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে।

দাম্পত্যে দূরত্বের কারণ স্পষ্টত জানা না গেলেও শোনা যাচ্ছিল, সংসারে বনিবনার অভাবেই নাকি দূরত্ব বেড়েছে এ দুজনের মধ্যে।

তবে এরই মধ্যে নতুন এক খবর নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছে। ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্যে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে।

শোনা যাচ্ছে, অভিষেকের জীবনেই নাকি এসেছেন অন্য কেউ। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি এ তারকা দম্পতির সংসারে অশান্তি শুরু হয়েছে।

উল্লেখ্য, ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিমরত।

গুঞ্জন উঠেছে, এই ছবির শুটিং থেকেই নাকি অভিষেক-নিমরতের মন দেওয়া নেওয়া শুরু!

তবে এই নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া, অভিষেক বা নিমরত কেউই। তাদের ঘনিষ্ঠজনেরাও কিছু বলছেন না।

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির শুটিং থেকে ঐশ্বরিয়া ও অভিষেকের প্রেমের শুরু। তার পরের বছরেই বিয়ে করেন তারকা জুটি। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন।

তবে, প্রকাশ্যেই দেখা যাচ্ছে, গত কয়েক মাস ধরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। মেয়ে আরাধ্যাই হয়ে উঠেছে ঐশ্বরিয়ার সব সময়ের সঙ্গী। অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গোটা পরিবার নিয়ে প্রবেশ করেছিলেন অভিষেক। কিন্তু সেখানে ছিলেন না ঐশ্বরিয়া ও আরাধ্যা।

এদিকে অনেক পরে মা-মেয়ে একসঙ্গে বিয়ের আসরে যোগ দেন। এরপর ঐশ্বরিয়া ও অভিষেককেও একাধিকবার আঙুলে বিয়ের আংটি ছাড়া দেখা গেছে।

আইএ/ ২০ অক্টোবর ২০২৪

Explore More Districts