৩২ কেজি ওজনের কামানের গোলা, নাকি মদের বোতল—আজব বস্তুটি নিয়ে চীন-মার্কিন বাগ্‌যুদ্ধ

এদিকে চীনা দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় পুলিশকে এ ঘটনার তদন্তে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করছে এবং চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।

তবে চীনের ‘মদের বোতল’ দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের খোরাক জুগিয়েছে। ফেসবুকে একজন মন্তব্য করেছেন, ‘৩২ কেজি ওজনের মদের বোতল দুনিয়াতে আর কোথায় আছে?’

আরেকজন লিখেছেন, ‘আমার জীবনে দেখা এটিই সবচেয়ে বেশি বিস্ফোরক মদের বোতল। চীনা সরকারের মিথ্যা বলার দক্ষতা আরও বাড়ানো উচিত, এটি একদম কাঁচা হাতের কাজ হয়েছে।’

এমনকি চীনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ফোরামে লেখা হয়েছে, ‘দেশের মানুষকে ধোঁকা দেওয়ার পর চীন এখন বিদেশিদেরও বোকা বানাতে চায়’।

Explore More Districts