শিশুদের স্বাস্থ্যসেবায় ঝালকাঠিতে বিশেষ চিকিৎসা ক্যাম্প

৬ November ২০২৬ Friday ৩:০৮:২১ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

Screenshot

শিশুর হাসি অমলিন রাখা এবং সুস্বাস্থ্যে প্রতিটি শিশুর সম্ভাবনা বিকশিত করার প্রত্যয়ে ঝালকাঠিতে বিশেষ শিশু স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ-ডব্লিউসিসির উদ্যোগে দিনব্যাপী এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ওষুধও দেওয়া হচ্ছে।

শুক্রবার সকালে ঝালকাঠি শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা দিচ্ছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিলসহ শিশু মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
নবজাতক থেকে শুরু করে ১৮ বছর বয়সী শিশুদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসমস্যার চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে। রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শের পাশাপাশি শিশুদের হিমোগ্লোবিন ও রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ।
আয়োজকরা জানান, শিশুদের স্বাস্থ্যগত সমস্যা চিহ্নিত করা, অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে সংগঠনটি।
সট: অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল অধ্যাপক, শিশু সার্জারি বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল।

শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও শিশুদের পাশে থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে আয়োজক সংগঠন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts