২৫ সেপ্টেম্বর থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু : স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। এ সময় বিগত সরকার টিকা না রেখে যাওয়ায় সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ধানমন্ডির উইমেন্স কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

সরদার শাখাওয়াত হোসেন বলেন, ইতোমধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসে পৌঁছেছে। চলতি মাসের ১৭ তারিখে আরেকটি বড় চালান আসবে। এ সময় হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও জানান তিনি।

এদিকে ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, যে দেশে প্রতি গজে পানি জমে থাকে, সেই দেশে মশা আটকানো সম্ভব না। ঢাকার বাইরে প্রতি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু ডেঙ্গু হলেই সবাই চলে আসে ঢাকায়।

অনেক রোগীর অভিযোগ ডাক্তাররাই ঢাকায় পাঠিয়ে দেয়, এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, ডাক্তারদের মধ্যেও একটা ভীতি কাজ করে বলে তারা ঢাকায় রোগী পাঠিয়ে দেন।

১০ সেপ্টেম্বর ২০২৬
এ জি

Explore More Districts