হাজারীবগের রাবারের গোডাউনে আগুন

হাজারীবগের রাবারের গোডাউনে আগুন

হাজারিবাগে একটি রাবারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ।

বুধবার (০৫ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

শাহজাহান হোসেন বলেন, হাজারিবাগে একটি রাবারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আমরা ১২টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। সংবাদ পায়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোন তথ্য পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

Explore More Districts