কাদিপুর গ্রামের নকুল দেবনাথ বলেন, ‘পানির মাঝে ধান কাটারাম। কোনোখানো (কোনো খেতে) বুকপানি, কোনোখানো গলাপানি। কিছু ধান পানির নিচে। ধান রোয়া (রোপণ), সার, শ্রমিকসহ এক মণ ধান ঘরে তোলা পর্যন্ত খরচ এখন প্রায় ৯০০ থাকি (থেকে) এক হাজার টাকা। এরপরও কিতা করমু (কী করব) খেত না করিতো উপায় নাই। খাইমু কিতা (খাব কী), চলমু কেমনে (চলব কীভাবে)।’
নকুল দেবনাথ জানালেন, তিনি নয় কিয়ার জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে চার কিয়ার জমি শুকনাতে আছে। এক কিয়ারের ধান কেটেছেন। পাঁচ কিয়ার জমি এখনো পানির মধ্যে। নকুল দেবনাথ হাওরের দিকে তাকিয়ে বললেন, ‘অউ (এই) যে কালা কালা (কালো কালো) কিছু জায়গা দেখরা, এরা কিন্তু মানুষ। নৌকা নিয়া ধান কাটের।’


