কাপ্তাই সড়ক ৪ লেনে উন্নীতকরণ কাজ শিগগিরই শুরু হবে – দৈনিক আজাদী

কাপ্তাই সড়ক ৪ লেনে উন্নীতকরণ কাজ শিগগিরই শুরু হবে – দৈনিক আজাদী





চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। প্রকল্পটি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ছাড়াই দ্রুত কাজ শুরু হবে।

তিনি গতকাল শনিবার রাঙ্গুনিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে পদুয়া রাজারহাট–কমলাছড়ি ব্রীজঘাটা খুরুশিয়া আবদুল হামিদ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, এলজিইডির অধীনে আবদুল হামিদ সড়কটি কার্পেটিং করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। হুমাম কাদের বলেন, এলজিইডির গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। এদিন তিনি ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় পেকুয়া সড়কের একটি ৩৯ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করেন। পাশাপাশি গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের অধীনে পশ্চিম সরফভাটা এলাকার ক্ষেত্রবাজার–কালুরঘাট–চরণদ্বীপ সড়কের উন্নয়ন কাজেরও উদ্বোধন করা হয়।




Explore More Districts