হরমুজ প্রণালি বন্ধের সক্ষমতা অর্জন করেছে ইরান: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন – DesheBideshe

হরমুজ প্রণালি বন্ধের সক্ষমতা অর্জন করেছে ইরান: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন – DesheBideshe



হরমুজ প্রণালি বন্ধের সক্ষমতা অর্জন করেছে ইরান: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন – DesheBideshe

তেহরান, ১৬ জুন – ইরান যেকোনো মুহূর্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত তিনটি সূত্র নিশ্চিত করেছে।

গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের পর তেহরান এই সক্ষমতা অর্জন করায় বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব বিস্তারের একটি শক্তিশালী হাতিয়ার এখন তাদের হাতে রয়েছে। পরমাণু আলোচনার আগে এই নৌপথটি পুনরায় সচল রাখার লক্ষ্যে আগামী শুক্রবার একটি রূপরেখা চুক্তি সই হওয়ার কথা থাকলেও মার্কিন পর্যবেক্ষণে ভিন্ন চিত্র উঠে এসেছে।

গোয়েন্দাদের মতে, ইরান সাম্প্রতিক সময়ে এটি প্রমাণ করেছে যে তারা এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করতে পারে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে সক্ষম।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র জানিয়েছে যে, বর্তমানে ইরানের হাতে এই প্রণালির নিয়ন্ত্রণ কার্যত এমন এক অস্ত্রে পরিণত হয়েছে যা যেকোনো পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী। সূত্রটির মতে, যুদ্ধ বা সংঘাতের সময় এ ধরনের কৌশলগত পথ ব্যবহারের মাধ্যমে চাপ সৃষ্টির বিষয়ে তেহরানের দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন এসেছে।

এনএন/ ১৬ জুন ২০২৬



Explore More Districts