হরমুজ প্রণালি ও ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ, মোতায়েন ১০ হাজার সেনা – DesheBideshe

হরমুজ প্রণালি ও ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ, মোতায়েন ১০ হাজার সেনা – DesheBideshe



হরমুজ প্রণালি ও ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ, মোতায়েন ১০ হাজার সেনা – DesheBideshe

তেহরান, ১৪ এপ্রিল – ইরানের হরমুজ প্রণালি এবং উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরুদ্ধ করার লক্ষ্যে ১০ হাজার সেনা ও ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার থেকে এই অবরোধ কার্যকর হওয়ার পর ইতোমধ্যে ইরানের বন্দর থেকে আসা ছয়টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনীর এই কঠোর অবরোধ কার্যক্রমে বিপুল সংখ্যক সেনা ও যুদ্ধজাহাজ সরাসরি অংশ নিয়েছে।

ইরানের সীমানায় প্রবেশ করতে চাওয়া বা বাইরে বের হওয়ার চেষ্টায় থাকা যেকোনো দেশের জাহাজের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা সমভাবে কার্যকর করা হচ্ছে। অবরোধ শুরু হওয়ার প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজই মার্কিন নজরদারি এড়াতে পারেনি। ওমান উপসাগরে অবস্থানরত ছয়টি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশে নিজেদের গতিপথ পরিবর্তন করে পুনরায় ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে।

সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে তারা বর্তমানে সহায়তা প্রদান করছে। তবে বাণিজ্যিক জাহাজগুলোকে তারা সরাসরি নিরাপত্তা দিয়ে পারাপার করছে নাকি ভিন্ন কোনো উপায়ে সহায়তা করছে, সেটি স্পষ্টভাবে জানানো হয়নি।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬



Explore More Districts