র্যাব–২–এর সহকারী পরিচালক হাসান মুহাম্মদ মুহতারিম প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ছিনতাইকারী, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, মোহাম্মদপুর এলাকার ফুটপাতের চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে ইমনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপ।

