সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন জাহানপুর এলাকা থেকে আফজল হোসাইন (২১) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। গত রবিবার (৭ জুন) সকাল আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আফজল হোসাইন (২১) সিলেট নগরীর ৩২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার আনা মিয়া হাউজের হাজী আনা মিয়া ও শিফা বেগমের ছেলে।
এঘটনায় শাহপরাণ (রঃ) থানা একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং-৪০৭, তারিখ: ০৮/০৬/২০২৪ইং।
জিডি সূত্রে জানা যায়, আফজল হোসাইন গত ০৭ জুন ২০২৬ তারিখ দুপুর ১২টা ৪০মিনিটের দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসা হইতে কাউকে কিছু না বলিয়া বাহিে হয়। পরবর্তীতে সে মাদরাসা ও বাসায় ফিরে যায় নাই। বিষয়টি মাদরাসা শিক্ষককে অবগত করেন। তার পরিবারের অন্যান্য সদস্যগণ সংবাদ পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করিয়া তার কোন সন্ধান পাই নাই। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ আফজল হোসাইন গায়ের রং-শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতাঃ আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, চুল লম্বা, শারীরিক গঠন হাত-পা স্বাভাবিক, ওজন হালকাা, ভাষা সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে। তার পরনে চিল খয়েরি পাঞ্চাবি ও সাদা পায়জামা।
আফজল হোসাইনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন অথবা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে ০ ১৯৩৩-৯১৯৩৮৩ ও ০১৭৫০-৯৬৩৫০০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

