সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ জুন রবিবার বেলা সাড়ে ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানায় গ্রাহকদের জিম্মি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে ৩৫০ জন সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদান সফলে প্রস্তুতি সভা ও ২২তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতে ১৪ জুন রবিবার বেলা ১১টায় জিন্দাবাজার পয়েন্টে গণজমায়েত, জিন্দাবাজার পয়েন্ট হতে বন্দরবাজার ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট হয়ে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রার উদ্যোগ গ্রহণ করা হয়। পদযাত্রা শেষে স্মারকলিপি প্রদান করা হবে। সভা থেকে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানায় গ্রাহকদের জিম্মি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সমাজ সচেতন সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, রোকনে আলম চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ আলী হোসেন, মোঃ জালাল উদ্দিন, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মহসিন উদ্দিন সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সহ-যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ কবির হোসেন, সিকন্দর আলী, হোসেন আহমদ জুনেদ, মোঃ লাল মিয়া, জুয়েল আহমদ, সাদ্দাম হোসেন ও মোঃ লুৎফুর রহমান তালুকদার।

