কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত সদস্যদের উত্তরা ব্যাংকের সংবর্ধনা

২৭ August ২০২৬ Thursday ১১:২১:৪৯ PM

Print this E-mail this


সৈয়দ মো. রাসেল, কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত সদস্যদের কলাপাড়া উত্তরা ব্যাংক পিএলসি এর ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উত্তরা ব্যাংক কলাপাড়া শাখায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন ব্যাংকের শাখা এজিএম ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ লুৎফর রহমান। পরে তাদের উপহার প্রদান করা হয়।

সভায় ব্যাংকের অপারেশন ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন, রিলেশনশিপ ম্যানেজার মো. হুমায়ুন কবির, ক্যাশ ইনচার্জ মো. বশির উদ্দিন, প্রিন্সিপাল অফিসার মমতা আখতারুজ্জামান, অফিসার শেখ সাইফ আল ইসলামসহ শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি রেহান উদ্দিন রেহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমান মৃধা, অর্থ সম্পাদক আব্দুর রহমান জাফর।

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোনাসেফ খান এবং কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম ও এস এম আলমগীর হোসেন।

সংবর্ধনা সভায় ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা সহজীকরণ, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts