চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অজ্ঞাতনামা আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। বুধবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার কেওচিয়া ইউনিয়নের কেরানীহাটের উত্তর পাশে পাঠানি পুল ব্রিজ এলাকার এনবিএম ইটভাটার নিকটবর্তী এলাকা থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, উপজেলার কেওচিয়া ইউনিয়নের এনবিএম ব্রিকস ফিল্ডসের প্রবেশের পশ্চিম পাশে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ দেখতে পান এলাকাবাসী। খবরটি স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিন কেওচিয়া ইউনিয়নের এনবিএম ব্রিকস ফিল্ডসের প্রবেশের পশ্চিম পাশে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটির এখনো পর্যন্ত পরিচয় সনাক্ত হয়নি।




