নিজস্ব প্রতিনিধিঃ সখীপুরে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ সখীপুর সিডিপি এ ক্যাম্পের আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজস্ব ক্যাম্পাসে শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মেডিকল অফিসার, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ মারজান আবইয়াদ। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেন, সিডিপি ম্যানেজার মোঃ খায়রুল বাসার, গজারিয়া শান্তকুঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া, সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকার তিন শতাধিক মানুষের মাঝে স্বল্পমূল্যে স্বাহাসম্মত পন্য তুলে দেয়া হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

