| ৯ September ২০২৬ Wednesday ৩:২১:৩৩ PM | |
নগর প্রতিনিধি:

বরিশালের নতুন বাজার ফরেস্ট অফিসের সামনের একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়েশিশু।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর নতুন বাজার বন বিভাগের অফিসের সামনে থেকে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় ওই মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় ময়লা পরিষ্কার করার জন্য যান। ময়লা গাড়িতে তোলার সময় জাকির নামের একজন পরিচ্ছন্নতাকর্মী ময়লার স্তূপে কাচের বোতল ভর্তি অবস্থায় দুটি বাচ্চা দেখতে পান।
ঘটনার প্রত্যক্ষদর্শী পরিচ্ছন্নতাকর্মী জাকির জানান, ময়লা সাফ করতে এসে কাচের বয়ামে দুটি বাচ্চা দেখতে পান।একটি ছোট বয়ামে এবং আরেকটি বড়ো বোতলে আবদ্ধ ছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয়দের জানান। পরে পুলিশে খবর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং বাচ্চা দুটি হেফাজতে নেন।
স্থানীয়দের ধারণা, কারো অবৈধ সম্পর্কের ফসল দুটি শিশু।হাসপাতাল বা ক্লিনিক অবৈধভাবে অপসারণের পর ময়লার স্তূপে ফেলে দিয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় বাচ্চা দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
