শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই দিল্লির, অবস্থান পরিষ্কার করল ভারত – DesheBideshe

শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই দিল্লির, অবস্থান পরিষ্কার করল ভারত – DesheBideshe



শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই দিল্লির, অবস্থান পরিষ্কার করল ভারত – DesheBideshe

নয়াদিল্লি, ৭ আগস্ট – চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত সরকার শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

জয়সওয়াল আরও বলেন যে, গত বুধবার শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে যেসব কথা বলা হয়েছে, তার সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। ওই সংবাদ সম্মেলনটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ করে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত একজন পলাতক ব্যক্তিকে সরাসরি গণমাধ্যমের সামনে কথা বলার অনুমতি দেওয়া বাংলাদেশের জন্য অপমানজনক। সেখানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের দিনে ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা ও জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। এছাড়া ২০২৪ সালের জুলাই ও আগস্টে শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করাটা পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার সহযোগীদের ইতিহাস বদলে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ সরকার।

এনএন/ ৭ আগস্ট ২০২৬



Explore More Districts