শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ – Habiganj News

শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ – Habiganj News

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধের নিচে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রেজিং সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

রবিবার (১২ জুলাই ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে ড্রেজার পরিচালনায় ব্যবহৃত ৪টি বড় ব্যাটারি, পাইপ ফিল্টার, বিভিন্ন ধরনের পাইপ, বৈদ্যুতিক তার ও সুইচ, ৯টি বড় প্লাস্টিকের ডিজেল ড্রাম, ডিজেল তেল, প্লাস্টিক কনটেইনার এবং বড় লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।

 

অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts