লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে ইরানের আহ্বান – DesheBideshe

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে ইরানের আহ্বান – DesheBideshe



লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে ইরানের আহ্বান – DesheBideshe

তেহরান, ৯ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানসহ যুদ্ধরত দেশগুলোর মধ্যে যুদ্ধবিরতির আলোচনা সত্ত্বেও লেবাননে ইসরায়েল তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

বুধবার যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

এই পরিস্থিতিতে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে এবং তা মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকরের প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়ন করেনি। তিনি লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। আরাগচি উল্লেখ করেন, পাকিস্তান তাদের কাছে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠিয়েছিল, তাতে লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং এটি চুক্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

এই প্রতিশ্রুতির পরিপন্থি যেকোনো পদক্ষেপ গ্রহণ যুক্তরাষ্ট্রের নিজেদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে বলে তিনি মন্তব্য করেন।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬



Explore More Districts