পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।’
চাটমোহর থানার ওসি ওলিউর রহমান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
