লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

৮ April ২০২৫ Tuesday ৪:৪৫:৫৬ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

ঢাকা গামী ঈগল -৫ নামে একট ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে আবুল কালাম (৫২) নামে এক যাত্রী নিখোজঁ রয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে এঘটনা ঘটে। আবুল কালাম পটুয়াখালীর বাউফল উপজেলার কর্পূরকাঠী গ্রামের হাসেম মৃধার ছেলে। তিনি চট্রগ্রামের একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করতেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আবুল কালাম ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে এমভি ঈগল-৫ লঞ্চে ওঠেন। রাত ১১টার দিকে লঞ্চের পাশের কার্নিশে দাড়িয়ে তার স্বজন সহিদুল ইসলামে সঙ্গে কথা বলতে ছিল। এমন সময় মেঘনা নদীতে পড়ে যান তিনি (আবুল কালাম)। এ সময় যাত্রীরা চিৎকার দিলে কর্তৃপক্ষ লঞ্চটি থামিয়ে নিখোঁজের সন্ধানে চেষ্টা করে ব্যার্থ হয়ে গন্তেব্যে চলে যায়।
নিখোঁজের স্বজন সহিদুল ইসলাম জানান, চাঁদপুর কোষ্টগার্ড ও সিভিল ডিফেন্স এ্যন্ড ফায়ারসার্ভিস নিখোঁজ আবুল কালামের সন্ধান চলছে। মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন খোঁজ পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





মাদক সেবনের টাকা সংগ্রহের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে হত্যা করে ডোবার কচুরিপানায় লাশ গোপন !! অতঃপর…

শুল্ক স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠিতে যা লিখেছেন ড. ইউনূস

গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

বরিশালে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Explore More Districts