চট্টগ্রামের বোয়ালখালীতে হিন্দু-বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বোয়ালখালী থানার ওসির কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলামের নির্দেশে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ওসি গোলাম সরোয়ার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্মীয় উৎসব সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ধর্মীয় উপাসনাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা ও এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারার আওতায় এনে আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, পূজা উদযাপন পরিষদ বোয়ালখালীর সহ-সভাপতি সমীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধীর দে, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দাশ, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতা ব্যাংকার দুলাল বড়ুয়া, সমিরন বড়ুয়া টিটু, সুমন বড়ুয়া রাহুল বড়ুয়া, উত্তম বড়ুয়াসহ বিভিন্ন পূজা মণ্ডপ ও বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সম্প্রতি পবিত্র ঈদুল ফিতর ও সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান উপস্থিত নেতৃবৃন্দ।
জেএনএন/সিটিজিনিউজ



